পোস্টাল ব্যালট করোনা আক্রান্তদের ভোটদানের প্রস্তুতি নিচ্ছে দার্জিলিং জেলা প্রশাসন - The News Lion

পোস্টাল ব্যালট করোনা আক্রান্তদের ভোটদানের প্রস্তুতি নিচ্ছে দার্জিলিং জেলা প্রশাসন




দি নিউজ লায়ন ;  পোস্টাল ব্যালটে ভোট করোনা আক্রান্তদের। হোম আইসলেশনে থেকেই ভোট দিতে পারবেন করোনা আক্রান্তরা। প্রতিবন্ধী ও ৮০শতাংশ বয়স্কদের ক্ষেত্রেও সংক্রমনের আশঙ্কার কথা মাথায় রেখে পোস্টাল ব্যালট ভোটদানের প্রস্তুতি নিচ্ছে দার্জিলিং জেলা প্রশাসন। কঠিন নিরাপত্তার মধ্য দিয়ে জেলায় চলছে নিউ নর্মালে নির্বাচন সংগঠনের প্রস্তুতি পর্ব। ৮০ কিংবা তার বেশি বয়স্কদের ক্ষেত্রে পোস্টাল ব্যালটেই হবে ভোটদান। 


একই ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রতিবন্দি ও জটিল রোগাক্রান্তদের ক্ষেত্রেও। নির্বাচন কমিশনের নির্দেশেই কাজ শুরু হয়ে গিয়েছে। জেলায় বয়স্ক ও প্রতিবন্ধীদের তালিকা তৈরির কাজ চলছে। একইভাবে তালিকা তৈরি করা হবে জটিল রোগাক্রান্তদের ক্ষেত্রেও। ইতিমধ্যেই  তালিকা নাম  ও জরুরি তথ্য নথিভুক্তকরনের কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানান শিলিগুড়ি মহকুমা শাসক তথা নির্বাচনী আধিকারিক প্রিয়দর্শনী এস।


 তিনি বলেন তালিকা তৈরির কাজ চলছে। তালিকা মোতাবেক নির্দিষ্ট ব্যক্তির নামে অনুমোদন করা হবে পোস্টাল ব্যালট। পাশাপাশি একইভাবে নির্বাচনের সময়কালে হোম আইসলেশনে থাকা করোনা আক্রান্তদেরও বাড়িতে পৌছে দেওয়া সমস্তরকম নিরাপত্তার সঙ্গে ভোটদানের জন্য পোস্টাল ব্যালট। প্রশাসন সূত্রের খবর হোম আইসলেশনে বা কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তি ও পরিবারের ক্ষেত্রে সাতদিন আগে পুরনিগম ও স্বাস্থ্য দপ্তরের তথ্য ওপর ভিত্তি করে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.